শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮


রাজধানীর মাতুয়াইলে যাত্রীবাহী বাস উল্টে আহত অন্তত ২০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মাতুয়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ থেকে ৬ জনের অবস্থা গুরুতর।

শুক্রবার (২২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার শামীম রেজা জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে ঢাকার দিকে যাওয়ার সময় মাতুয়াইল মেডিকেল সংলগ্ন ইউলুপের কাছাকাছি বাসটি উল্টে যায়। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। এতে বাসে থাকা সব যাত্রী কম বেশি আহত হন। তাদের মধ্যে অন্তত ২০ জনকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়া হয়েছে। তবে এ দুর্ঘটনায় এখনো কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ