শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা ইইউর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা অনুমোদন করেছেন। স্বর্ণ আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং এসবার ব্যাংকের সম্পদ জব্দ করা হয়েছে।

আজ বুধবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা এ নিষেধাজ্ঞা জারি করেন।

ইউরোপীয় কাউন্সিলের বর্তমান সভাপতি এক টুইটার বার্তায় বলেন, ইইউ রাষ্ট্রদূতরা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে পরবর্তী নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছেন।

ইয়ানি সাফাকের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পদক্ষেপগুলো রাশিয়ান সোনা এবং গহনা আমদানি নিষিদ্ধ করে এবং রাশিয়ার বৃহত্তম শীর্ষ ঋণদাতা এসবার ব্যাংকের সম্পদ জব্দ করে, যা ইতোমধ্যে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম (সুইফট) থেকে বাদ দেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার তালিকায় নতুন ব্যক্তি এবং প্রতিষ্ঠান যুক্ত করেছে যাতে পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলোর বাস্তবায়নকে শক্তিশালী করা যায়। ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপগুলো জি-৭ দেশগুলোর সিদ্ধান্তের একতাবদ্ধ।

উল্লেখ্য, এর আগে রাশিয়ার ওপর ৭ম দফায় অবরোধ আরোপের পরিকল্পনা করেছে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ। সূত্র: ইয়ানি সাফাক

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ