মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন জেলায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন বাড়ি ফেরার পথে মাদরাসাছাত্রীর রহস্যজনক মৃত্যু ‘বাতিল ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া কওমি আলেমদের দায়িত্ব’ মদিনায় সৌদির পাইপলাইনে ফের হুথিদের হামলা  পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম ফিরে পেতে আপিলকারীদের ৯০ শতাংশই মুসলিম জামিয়া আশরাফিয়ায় দগ্ধ চার শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক মদিনা বিমানবন্দরের সম্প্রসারণ শেষ হলে সক্ষমতা বাড়বে দ্বিগুণের বেশি ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বাড়ল ৫ হাজার উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ চান নাঙ্গলকোটের আলেমরা তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণে নিহত ১৬

হাইতিতে ৫ দিনের সহিংসতায় ২৩৪ হতাহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাইতির রাজধানী পোর্ট-অ প্রিন্সের নিকটবর্তী সোলেইল এলাকায় পাঁচ দিনের সহিংসতায় ২৩৪ জন হতাহত হয়েছে।

স্থানীয় সময় শনিবার (১৬ জুলাই) জাতিসংঘের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

বার্তাসংস্থা এএফপির খবরে বলা হয়েছে, গত ৮ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত গোষ্ঠীগত সহিংসতায় অন্তত ২৩৪ ব্যক্তি নিহত কিংবা আহত হয়েছে।

জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, হতাহতদের বেশিরভাগেরই সরাসরি কোনো গোষ্ঠীগত সম্পৃক্ততা ছিল না। অথচ তারা সরাসরি গ্যাং সদস্যদের টার্গেটে পরিণত হয়। আমরা যৌন সহিংসতার নতুন রিপোর্টও পেয়েছি।

জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন বলেছেন, হাইতি নিরাপত্তা পরিষদের জন্য বরাবরই সবচেয়ে কঠিন ও জটিল চ্যালেঞ্জ। জাতিসংঘ হাইতিতে সমন্বিত কার্যালয়ের আদেশদান স্থগিত করার পর এ মন্তব্য করেন তিনি।

শুক্রবার (১৫ জুলাই) জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে হাইতির অপরাধী চক্রগুলো ও মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট বিধিনিষেধ আরোপের হুমকি দিয়েছে। সংস্থাটি একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের কাছে এই যুদ্ধ-বিধ্বস্ত ক্যারিবীয় দেশটিতে অস্ত্র পাঠানো থেকে বিরত থাকার আহ্বান জানায়।

২০০৪ সালে আন্দোলনের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট জঁ-বারট্রান্ড আরিস্তিদেকে উৎখাত করার পর হাইতিতে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানো হয়েছিল। ২০১৭ সালে শান্তিরক্ষাবাহিনী চলে যায়। তখন তাদের জায়গায় জাতিসংঘ পুলিশ দায়িত্ব নেয়। পরে তারাও ২০১৯ সালে চলে যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ