মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার কমিটি বাতিল ফ্রান্সে সহিংসতা নিয়ন্ত্রণে কারফিউ চাইলেন প্রধানমন্ত্রী আলিম পরীক্ষা ২০২৮, নম্বর বণ্টনসহ নতুন সিলেবাস প্রকাশ বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন যেসব ঝুঁকি রয়েছে ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয়

২৮ মাসেই ২৯৬ কিমি এক্সপ্রেসওয়ে বানালো ভারত, খরচ ১৫ হাজার কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নবনির্মিত বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশের সাতটি জেলার মধ্যে দিয়ে গেছে এই সড়ক। রাজ্যটি থেকে আগে দিল্লি পৌঁছাতে সময় লাগত প্রায় ১০ ঘণ্টা। এখন এক্সপ্রেসওয়ে দিয়ে এখন মাত্র ছয় ঘণ্টায় পৌঁছানো যাবে ভারতীয় রাজধানীতে।

২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নরেন্দ্র মোদী। এরপর মাত্র ২৮ মাসেই চলাচলের জন্য খুলে দেওয়া হলো ২৯৬ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি। চার লেনের এই এক্সপ্রেসওয়ে তৈরিতে খরচ হয়েছে ১৪ হাজার ৮৫০ কোটি রুপি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ হাজার ৫০৬ কোটি টাকা।

উত্তর প্রদেশ এক্সপ্রেসওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথোরিটির তত্ত্বাবধানে নির্মিত হয়েছে এই এক্সপ্রেসওয়ে। পরে একে ছয় লেন পর্যন্ত প্রসারিত করা যাবে। বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে আঞ্চলিক যোগাযোগ আরও সহজ ও গতিশীল করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এক্সপ্রেসওয়ের পাশে বান্দা ও জালাউন জেলায় এরই মধ্যে শিল্প করিডোর তৈরির কাজ শুরু হয়েছে।

আজ শনিবার (১৬ জুলাই) উদ্বোধনের আগে এক টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, এই এক্সপ্রেসওয়ের জন্য স্থানীয় অর্থনীতিতে পরিবর্তন আসবে। পরিকাঠামোগত উন্নয়নের জেরে প্রচুর বিনিয়োগ হবে উত্তর প্রদেশে, যা তরুণদের নতুন কাজ পেতে সাহায্য করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, বুন্দেলখণ্ড এলাকার উন্নয়নের প্রতীক এই এক্সপ্রেসওয়ে। সূত্র: এনডিটিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ