বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

‘ফিলিস্তিনের জনগণও স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের দাবিদার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনি জনগণ নিজস্ব একটি স্বাধীন, সার্বভৌম, কার্যকর রাষ্ট্রের দাবিদার। ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রতি নিজের সমর্থনের কথা জানিয়ে ভিত্তি শক্ত না হলেও দুই পক্ষের মধ্যে সমঝোতা প্রক্রিয়া আবারও শুরু করার আহ্বান জানিয়েছেন বাইডেন।

শুক্রবার (১৫ জুলাই) ফিলিস্তিনের বেথেলহেম শহরে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পাশে দাঁড়িয়ে জো বাইডেন বলেন, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী দুটি রাষ্ট্র (ইসরায়েলি-ফিলিস্তিনি) প্রতিষ্ঠা ফিলিস্তিনিদের পাশাপাশি ইসরায়েলিদের জন্যেও নিরাপত্তা, সমৃদ্ধি, স্বাধীনতা ও গণতন্ত্রের সমান ব্যবস্থা অর্জনের সর্বোত্তম উপায়।

এদিন ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবস্থানের কথা উল্লেখ করেন প্রেসিডেন্ট বাইডেন। তবে পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের আমলে ফিলিস্তিনিদের অধিকারের বিষয়টিকে যেভাবে উপেক্ষা করা হয়েছিল, তার কঠোর সমালোচনা করেন তিনি।

বাইডেন বলেন, ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্র কার্যত ফিলিস্তিনিদের উপেক্ষা করে পশ্চিম তীর ও গাজায় যা ইচ্ছা তাই করার স্বাধীনতা দিয়েছিল ইসরায়েলি সরকারকে। এমনকি যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনি কনস্যুলেট বন্ধ করে দেওয়া এবং ফিলিস্তিনি শরণার্থীদের সহায়তায় জাতিসংঘের ত্রাণ সংস্থার বরাদ্দও কাটছাঁট করেছিল ট্রাম্প প্রশাসন। তবে তার সরকার ক্ষমতায় এসেই সেই তহবিল ফিরিয়ে দেয় বলে জানান এ ডেমোক্র্যাট নেতা। সূত্র: বিবিসি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ