বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

সরকারি সফরে যুক্তরাজ্য গেলেন বিমানবাহিনী প্রধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাত দিনের সরকারি সফরে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান সস্ত্রীক এবং দুই জন সফরসঙ্গীসহ যুক্তরাজ্যে গমন করেছেন।

রোববার যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। চিফ অব দ্যা এয়ার স্টাফ, রয়্যাল এয়ার ফোর্স এয়ার চিফ মার্শাল স্যার মাইক উইগস্টনের আমন্ত্রণে বিমানবাহিনী প্রধান এই সফরে যান।

সোমবার (১১ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, যুক্তরাজ্য সফরের প্রাক্কালে বিমানবাহিনী প্রধান হারকিউলিস সি-১৩০ বিমানের রক্ষণাবেক্ষণ, পরিবর্তন ও সংস্কার প্রতিষ্ঠান ‘মার্শাল এ্যারোস্পেস ফ্যাসিলিটি’ পরিদর্শন করবেন। এরপর তিনি রয়্যাল এয়ার ফোর্স কর্তৃক আয়োজিত লন্ডনের স্যাভয় প্লেসে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল এয়ার চিফ্স কনফারেন্স’-এ যোগদান করবেন।

কনফারেন্সে পরিচালনগত সমন্বয়, প্রযুক্তিগত পরিবর্তন, ডিজিটাল তথ্য ও দক্ষতা বিষয়ক গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশের বিমানবাহিনীর প্রধানরা কনফারেন্সে যোগদান করবেন।

এছাড়াও তিনি রয়্যাল এয়ার ফোর্সের ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে আরএএফ ফেয়ারফোর্ডে অনুষ্ঠিতব্য পৃথিবীর সবচেয়ে বড় এয়ার শো ‘রয়্যাল ইন্টারন্যাশনাল এয়ার ট্যাটু-২০২২’-এ যোগদান করবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ