বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

রাজবাড়ীতে দুগ্রুপের সংঘর্ষে আহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলায় জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সোমবার (১১ জুলাই) দুপুরে উপজেলার নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া এলাকার সবুর ও পান্নু মণ্ডল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- সবুর গ্রুপের আলমগীর মোল্লা, জাহাঙ্গীর হোসেন, জিল্লু শিকদার, সবুর শিকদার, রাশেদুল ইসলাম এবং পান্নু মণ্ডল গ্রুপের রিপন, ফরিদুল ইসলাম, পান্নু মণ্ডল, হারুন মণ্ডল, ফজলু, হেলাল, মুকুল, টুটুল, আতিয়ার, মতিন ও জাহিদ।

আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, সোমবার দুপুর দুইটার দিকে নারুয়া ইউনিয়নের বিলটাকাপোড়া এলাকায় জমির বিরোধে সবুর ও পান্নু গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের ১৬ জন আহত হন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জমিজমা নিয়ে পূর্বশত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের ১৫ জনের অধিক আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। এছাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ