বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

ঈদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গতকাল রোববার ছিল ঈদুল আজহার প্রথম দিন। ঈদের প্রথম ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ডেঙ্গুতে আরও সাতজন আক্রান্ত হয়েছে। এই সময়ে ঢাকার বাইরে কেউ আক্রান্ত হয়নি।

ঈদের ছুটিতে আগে থেকেই ডেঙ্গু বিষয়ে বাড়তি সতর্ক থাকতে পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকেও বিশেষভাবে সতর্ক থাকতে বলেছেন তারা।

নতুন সাতজন নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এক হাজার ৪০৪ জন। এ ছাড়া সুস্থ হয়েছেন এক হাজার ৩১২ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত সাতজনের বাড়ি ঢাকায়। এ ছাড়া বর্তমানে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৮৭ জন ও ঢাকার বাইরে চারজন। এ বছর ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ