বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকার আহ্বান কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকার আহ্বান জানান তিনি।

আজ রোববার সকালে তার বাসভবনে এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, আমরা এমন এক সময়ে ঈদ উদযাপন করছি যখন দেশের একটি এলাকার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত এবং করোনার সংক্রমণের ঊর্ধ্বগতিও দৃশ্যমান। এই প্রেক্ষাপটে একদিকে আমরা সবাই মানবিক কারণে বন্যার্ত মানুষের সহায়তায় আন্তরিক থাকবো, অপরদিকে করোনা সংক্রমণ রোধে থাকবো সর্বোচ্চ সচেতন।

সমান্যতম অবহেলা, অসচেতনতা এবং স্বাস্থ্যবিধির প্রতি উদাসীনতা যেন ঈদ আনন্দকে বিষাদে রূপ দিতে না পারে, সেদিকে বিশেষভাবে নজর নজর দিতে হবে বলেও জানান তিনি।

এবারের ঈদে পরস্পরের সহমর্মী হওয়ার আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়, আনন্দ ভাগাভাগি করার শিক্ষা দেয়, প্রতিবেশী কিংবা অসহায়ের প্রতি উদার-হস্ত হওয়ার দীক্ষা দেয়- তাই সবাই মিলে আসুন ঈদ আনন্দ ভাগাভাগি করি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ