শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

পাকিস্তানে বন্যায় নিহত ৫৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ভয়াবহ বন্যায় কমপক্ষে ৫৯ জনের মৃত্যু হয়েছে। ইতোমধ্যে ঘরছাড়া হয়েছে শত শত মানুষ। শনিবার (৯ জুলাই) কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ পাকিস্তানের বেলুচিস্তান ও গিলগিট অঞ্চলে এখনও পানিবন্দি বেশ কয়েকটি জেলা। ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে অনেক অঞ্চলেই। এবারের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বেলুচিস্তানের দক্ষিণাঞ্চল। গত দু’দিনে সেখানে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে।

বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রীর উপদেষ্টা বিজিউউল্লাহ ল্যাঙ্গভ জানিয়েছেন, গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টি চলছে। যার জেরে ৮টি বাঁধ ভেঙেছে।

বেলুচিস্তানের পাশাপাশি বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে পাকিস্তানের উত্তর-পশ্চিম প্রদেশের খাইবার পাখতুনখোওয়া প্রদেশে। সেখানে দুজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে এক শিশুও রয়েছে। আহত হয়েছেন আরও ৪ জন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবল বৃষ্টিতে বাড়ি ভেঙে ৪ জন আহত হন। করাচির বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালাচ্ছে পাকিস্তানের নৌবাহিনী। বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে, বেলুচিস্তান থেকে দ্রুত বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হচ্ছে ।

এর আগে ২০১০ সালে পাকিস্তানে ভয়াবহ বন্যা হয়। সে বছরের বন্যায় দেশটিতে ক্ষতিগ্রস্ত হয় ২ কোটি মানুষ। প্রাণ হারিয়েছিলেন শতাধিক মানুষ। সূত্র: আল জাজিরা

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ