বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

কালিয়াকৈরে ঈদের দিন পোশাক কারখানায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদের দিন সকালে গাজীপুরের কালিয়াকৈরে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লেগেছে।

রোববার সকাল ১০ টার দিকে উপজেলার পূর্ব চান্দরা এলাকার ময়েজ উদ্দিন টেক্সটাইল লিমিটেড কারখানায় এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন জামাত শেষে সকাল ১০ টার দিকে কারখানায় শুধু দুই-তিন জন নিরাপত্তাকর্মী ছাড়া কোন লোক ছিল না। এসময় কারখানার নিচের তলার একটি ইউনিটে হঠাৎ আগুনের সৃষ্টি হয়। আগুন দেখে নিরাপত্তাকর্মী ও আশপাশের লোকজন ছুটে এসে কারখানার ভেতরে থাকা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

এক পর্যায়ে তারা ব্যর্থ হয়ে দমকল বাহিনীকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ