বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

ঈদে ঘরে ফেরা ছিল দুর্ভোগ-ভোগান্তির : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঈদে ঘরে ফেরা ছিল মানুষের জন্য দুর্ভোগ-ভোগান্তির। যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে ট্রেনের কথা বলুন। রেলের সময়সূচির বিপর্যয়ে নাকাল যাত্রীরা। এর বাইরে তো রাস্তাঘাটে আপনারা দেখেছেন প্রতিদিন কীভাবে দুর্ঘটনা ঘটছে। মূল কথাটা হচ্ছে, এই সরকারের কোথাও কোনো কর্তৃত্ব নেই। মানুষের এই যে দুর্ভোগ-ভোগান্তি, তাদের কোনো আনন্দ নেই।

রোববার (১০ জুলাই) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বিদ্যুৎ নিয়ে এতো বড়াই করেছেন, সেই বিদ্যুতে আজ লোডশেডিং করতে হচ্ছে তিন ঘণ্টা, চার ঘণ্টা করে। এর জন্য দুর্নীতি হচ্ছে মূল কারণ। পাওয়ার প্ল্যান্ট যেগুলো নিয়ে আসা হয়েছে এটা সম্পূর্ণভাবে অতিরিক্ত অর্থ দিয়ে ক্রয় করেছে। এসবের কোনো আন্তর্জাতিক টেন্ডার হয়নি। এসব বিষয়ে এমন আইন করা হয়েছে যে, এসব বিষয়ে কোনো মামলা করা যাবে না। ইনডেমনিটি দেওয়া হয়েছে। সভ্য দেশে কোনো প্রকিউরমেন্টের ক্ষেত্রে এটা হতে পারে না।

গ্যাস প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, গ্যাসের কথা বলছে তারা, আজকে এলএনজি নেওয়ার জন্যে তারা গ্যাস উত্তোলনের কোনো ব্যবস্থা বন্ধ রেখেছে। তারা পুরোপুরিভাবে বিদেশে থেকে এলএনজি আমদানি করে ১-২টি কোম্পানিকে সহযোগিতা করার জন্য তারা এসব দুর্নীতি করছে। আসলে এই সরকার একটা লুটেরা সরকারে পরিণত হয়েছে, আওয়ামী লীগ একটা লুটেরা দলের পরিণত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, এ সরকার বলতে আমরা যেটা মনে করি যে, কোনো সুশাসন নেই, কোনো গভর্নেন্স নেই। শুধুমাত্র একটা দিকে তাদের লক্ষ্য, দুর্নীতি করা এবং প্রকৃত পক্ষে দেশকে তারা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ