বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

‘মানবতার মা হিসেবে স্বীকৃতি পেয়েছেন শেখ হাসিনা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়নের সব সূচকে শেখ হাসিনার পরশপাথরের ছোঁয়া লেগেছে। একজন শেখ হাসিনা আমাদের কাছে দৃষ্টান্ত। দেশের অবকাঠামো উন্নয়নে, সামাজিক উন্নয়নে, অর্থনীতির উন্নয়নে, যেখানেই খোঁজা হবে, সেখানে রয়েছেন শেখ হাসিনা। তিনি দেশের বাইরেও নিজের অবস্থান প্রতিষ্ঠা করেছেন। বিশ্ব জলবায়ু সম্মেলনে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য তাকে বলা হয়েছে দুর্গতদের কন্ঠস্বর। বিশ্বের অভিবাসী সংকটে লক্ষ লক্ষ বিপন্ন মানুষকে আশ্রয় দিয়ে মানবতার মা হিসেবে স্বীকৃতি পেয়েছেন শেখ হাসিনা।’

শুক্রবার (৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সাহারা খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ অনলাইন অধিকার ফোরাম এ স্মরণসভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে এবং শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাস করে, তাদের মনে রাখতে হবে, আওয়ামী লীগের নেতা একজনই—শেখ হাসিনা। শেখ হাসিনা যেটা বলেন, সেটাই সঠিক মনে করতে হবে। যদি ভালো কিছু করতে হয়, উন্নয়নের জন্য কিছু করতে হয়, আদর্শের জায়গায় খুঁজতে হয় তাহলে শেখ হাসিনাকে অনুসরণ করতে হবে।’

শ ম রেজাউল করিম আরও বলেন, ‘পঁচাত্তরে প্রমাণিত হয়েছে, কারা আওয়ামী লীগের সত্যিকারের স্বজন। ২০০৭ সালে ওয়ান ইলেভেন সরকারের আমলে প্রমাণ হয়েছে, প্রকৃতপক্ষে কারা দুঃসময়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের স্বজন। অনেকেই সেদিন নানা অজুহাতে শেখ হাসিনার পাশে ছিলেন না। সাহারা খাতুন শেখ হাসিনা ও আওয়ামী লীগের দুঃসময়ে পাশে থাকা আপনজন। তিনি আদর্শ ও নীতি-নৈতিকতার প্রশ্নে, দলের প্রশ্নে, দৃঢ়তার প্রশ্নে সেদিন সাহস দেখিয়েছেন। তার মত সততা, আদর্শিক দৃঢ়তা ও দুঃসময়ে পাশে দাঁড়ানোর মানসিকতা ধারণ করতে হবে। এজন্য সাহারা খাতুনরা শারীরিক মৃত্যু হলেও কীর্তির মধ্যে বেঁচে থাকেন। সাহারা খাতুনের মতো শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী হতে পারলে তাকে স্মরণ করা সার্থক হবে।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট কাজী শাহনারা ইয়াসমিনের সভাপতিত্বে স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য এ কে এম নূর-উন-নবী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. অসীম সরকার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জগলুল কবির, জিল্লুর রহমান পরিষদের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান খোকা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মানিক লাল ঘোষ প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ