শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত ১৬১১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৬১১ জন।

শুক্রবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর আগে গতকাল (বৃহস্পতিবার) তিনজনের মৃত্যু এবং ১ হাজার ৭৯০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্য মতে, ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫৯৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৫৮০টি নমুনা। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬১১ জনের। মৃত্যু হয়েছে সাত জনের। সুস্থ হয়েছেন ৮৯০ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৮২ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যু সাত জনের মধ্যে ঢাকায় পাঁচজন এবং রাজশাহী ও খুলনায় একজন করে মারা গেছেন। মৃতদের চারজন পুরুষ, তিনজন নারী।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮৮ হাজার ১০১ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৯৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ১১ হাজার ৩৬৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ