বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

পাকিস্তানে প্রবল বর্ষণে ৭৭ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানে প্রবল বর্ষণে অন্তত ৭৭ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ৩৯ জনের মৃত্যু হয়েছে বেলুচিস্তান প্রদেশে। দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শেরি রেহমান এত মৃত্যুর ঘটনাকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেছেন। কারণ প্রবল বর্ষণে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। তাছাড়া ভারি বর্ষণ অব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।

জলবায়ুবিষয়ক মন্ত্রী বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বর্ষা মৌসুমকে কেন্দ্র করে একটি পরিকল্পনা তৈরি করেছে। তবে ক্ষয়ক্ষতি এড়াতে সাধারণ মানুষকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মৃত্যু ও ধ্বংস এড়াতে আমাদের একটি ব্যাপক পরিকল্পনা দরকার। কারণ এই দুর্যোগ জলবায়ু পরিবর্তনের কারণে ঘটছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। আরও একদিন ভারি বৃষ্টি থাকবে। তাছাড়া নিম্নাঞ্চলে জলাবদ্ধতার বিষয়ে সতর্ক করা হয়েছে। সূত্র: জিও নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ