বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

পদ্মা সেতুর বল্টু খোলা বায়েজিদের জামিন নামঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পদ্মা সেতুর রেলিংয়ের বল্টু খুলে টিকটক করায় গ্রেপ্তার বায়েজিদ তালহাকে (৩০) সাত দিনের রিমান্ড শেষে আদালতে তোলার পর বিচারক তার জামিন নামঞ্জুর করেছেন। তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার (০৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসুল আলম এ নির্দেশ দেন।

মামলার এজাহার ও আদালত সূত্র জানায়, গত ২৬ জুন পদ্মা সেতুতে এসে জাজিরা প্রান্তের রেলিংয়ের বল্টু খুলে ফেলেন বায়েজিদ তালহা। তা ভিডিও করে টিকটক অ্যাকাউন্টে ছড়িয়ে দেওয়া হয়। ওই ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনা শুরু হয়। ওই দিনই সিআইডি পুলিশ তাকে ঢাকার পল্টন এলাকা থেকে আটক করে।

আটকের পর সিআইডি পুলিশের পরিদর্শক শাহীনুল ইসলাম বাদী হয়ে পদ্মা সেতু দক্ষিণ থানায় ২৬ জুন রাতে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। বল্টু খোলার ঘটনায় বায়েজিদকে সহযোগিতা করায় মামলায় আরো আসামি করা হয় কায়সার আহম্মেদ (২৬) নামের এক তরুণকে। তার বাড়ি সাভারের নালিয়াসুর মুশুরিখোলা গ্রামে। ঘটনার পর থেকে কায়সার পলাতক রয়েছেন।

গ্রেপ্তারের পরদিন ২৭ জুন বায়েজিদকে আদালতে তুলে ঘটনা তদন্তের স্বার্থে রিমান্ডে নেয়ার আবেদন করে সিআইডি পুলিশ। আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষ হলে বুধবার বায়েজিদকে আদালতে হাজির করা হয়। আইনজীবী শহীদুল ইসলাম আসামির জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করেন।

শরীয়তপুর জেলা আদালত পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, সেতুর রেলিংয়ের বল্টু খোলা যুবককে রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ