বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

কুরবানির পশুর চামড়া গরীবের আমানত; নষ্ট করা যাবে না: হেফাজতে ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহায় কুরবানীকৃত পশুর চামড়া যেন কোনভাবে নষ্ট না হয়, সেইদিকে লক্ষ্য রাখার জন্য সরকার ও জনগণের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

আজ বুধবার (৬ জুলাই) সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজতের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, গত বেশ কয়েক বছর যাবত কুরবানীর পশুর চামড়ার মূল্য ক্রমান্বয়ে নিম্নমুখী হয়েছে। গত কয়েক বছরে দেখা গেছে নামমাত্র মূল্যেও চামড়া বিক্রি করা যাচ্ছে না।

এতে করে লাখ লাখ কুরবানীর পশুর চামড়া নষ্ট হতে দেখা গেছে। আমরা সরকার ও ব্যবসায়ীদের কাছে আহ্বান জানাবো, চামড়ার মূল্য বৃদ্ধি করুন। মূল্য বৃদ্ধি না হলে গত কয়েক বছরের মতো এবারও চামড়া নষ্ট হবে।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, যারা কুরবানী দেবেন, তাদের এই ক্ষেত্রে দায়িত্ববান হতে হবে। কুরবানীর পশুর চামড়া গরীবের হক। এই চামড়া কোনভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।

দেশের ঐতিহ্য মেনে পার্শবর্তী কওমী মাদরাসাগুলোতে চামড়া দিয়ে আসতে পারেন। এতে করে চামড়া অপচয় যেমন রোধ হবে, গরীবের হক গরীবের কাছে পৌঁছে যাবে।

এছাড়াও প্রয়োজনে কিছুদিনের জন্য চামড়া সংরক্ষণও করতে পারেন। লাখ টাকার গরুর চামড়া ১০ কেজি লবন কিনে সংরক্ষণ করা খুব বেশি কঠিন হবে না। তারপরেও যেন গরীবের হক কুরবানীর পশুর চামড়া নষ্ট না হয়, সেইদিকে লক্ষ রাখতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ