বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫%

ভারতে স্কুলবাস খাদে পড়ে নিহত ১৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমাচল প্রদেশে একটি স্কুলবাস খাদে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টায় জাংলা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে।

আনন্দবাজার পত্রিকার তথ্যমতে, বাসটিতে কমপক্ষে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। বাসটি নিওলি-সামশের রাস্তা ধরে কুলু থেকে সায়ঞ্জের দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে অধিকাংশই স্কুলশিক্ষার্থী। উদ্ধারকাজ চলছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে।

এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ