শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

গবাদি পশু উৎপাদনে শীর্ষে ভারত, গরুর গোশত খাওয়ায় শীর্ষে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাঈয়েদা হাবিবা: ২০২১ সালে গবাদি পশু উৎপাদানে বিশ্বে শীর্ষ দেশ ভারত। দেশটি ২০২১ সালে ৩০৫.৫ মিলিয়ন গবাদি পশু উৎপাদন করেছে। এ গবাদি পশু উৎপাদনের মাধ্যমে বিশ্বের গোশতে চাহিদা পূরণ হয়েছে প্রায় ৩০ শতাংশ।

গবাদি পশু উৎপাদনের দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। আর তৃতীয় অবস্থানে আছে চীন। ভারত, ব্রাজিল ও চীন মিলে বিশ্বের গোশতের চাহিদার প্রায় ৬৫ শতাংশ পূরণ করেছে। ‘বীফ ২ লাইভ’ বিশ্বে গবাদি পশু উৎপাদানের যে তালিকা প্রকাশ করেছে সেখানে মাত্র ১৭ টি দেশের নাম রয়েছে। এর মধ্যে একটি মাত্র মুসলিম দেশের নাম রয়েছে। মিশর বিশ্বের গোশতের চাহিদার মাত্র ০.৭৮ শতাংশ চাহিদা পূরণ করে।

‘বীফ ২ লাইভ’ বিশ্বে গরুর গোশত খাওয়ার একটি তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ২০২০ সালে বিশ্বের মানুষ ১৩০ বিলিয়ন পাউন্ড গরুর গোশত খেয়েছে। ২০২০ সালে বিশ্বে উৎপাদিত গরুর গোশতের ২১.১৯ শতাংশের ভোক্তা ছিলো যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পর গরুর গোশতের ভোক্তা ছিলো চীন। দেশটি বিশ্বে উৎপাদিত গরুর গোশতের ১৬.০৬ শতাংশের ভোক্তা ছিলো। তৃতীয় অবস্থানে ইউরোপীয় ইউনিয়ন আর চতুর্থ অবস্থানে ব্রাজিল।

দক্ষিণ এশিয়ার দেশ ভারত গবাদি পশু উৎপদানে শীর্ষে। কিন্তু গরুর গোশতের ভোক্তা হিসেবে দেশটির অবস্থান পঞ্চম স্থানে। দেশটি ২০২০ সালে বিশ্বে উৎপাদিত গরুর গোশতের ৪.১৯ শতাংশের ভোক্তা ছিলো।

গরুর গোশতের ভোক্তা দেশের তালিকার অষ্টম স্থানে রয়েছে পাকিস্তান। মুসলিম দেশ হিসেবে বীফ ২ লাইভের তালিকায় প্রথম দেশ। বীভ ২ লাইভের প্রকাশ করা ৪৬টি দেশের মধ্যে মুসলিম দেশের সংখ্যা মাত্র ৮টি। এই দেশগুলোর মধ্যে আছে মিশর, সৌদি আরব, মালয়েশিয়া ও বসনিয়া। সূত্র: বীফ ২ লাইভ

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ