বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি প্রার্থী হয়েও নির্বাচনে ভোট দিতে পারছেন না অলি আহমদ চলছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধ নিহত তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি

বিক্ষোভ সহিংসতায় উত্তাল লিবিয়ার বিভিন্ন শহর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিক্ষোভ সহিংসতায় উত্তাল লিবিয়ার বিভিন্ন শহর। শুক্রবার (১ জুলাই) তোবরুকে পার্লামেন্ট ভবনের একাংশে আগুন ধরিয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা। খবর আল জাজিরার।

তীব্র বিদ্যুৎ সংকট, মূল্যস্ফীতি ও রাজনৈতিক অস্থিরতায় দীর্ঘদিন ধরেই জর্জরিত দেশটি। প্রতিবাদে গত কয়েকদিন ধরে আবার রাজপথে নামে মানুষ। পূর্বাঞ্চলীয় শহর তোবরুকে শুক্রবার সন্ধ্যায় হঠাৎ পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে বিক্ষুব্ধরা।

আগুন ধরিয়ে দেয় ভবনে। ছোঁড়ে ইট পাটকেল। ভবনের সামনেও করে অগ্নিসংযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হয় নিরাপত্তা বাহিনীকে। বেনগাজিসহ আরও কয়েকটি শহরে ছড়ায় বিক্ষোভ।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই অস্থিতিশীল লিবিয়ার রাজনীতি। এছাড়াও এ মাসের শুরুতে পশ্চিম লিবিয়ার দুই প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে তীব্র লড়াই শুরু হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ