বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষামন্ত্রীর সঙ্গে কওমি আলেমদের বৈঠক, নিয়োগ গেজেট জারির আহ্বান রাষ্ট্রপতি প্রার্থী হয়েও নির্বাচনে ভোট দিতে পারছেন না অলি আহমদ চলছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধ নিহত তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি

‘আমরা এখন একটি স্বাধীন দেশ, বিদেশিরা আমাদের নির্দেশ দিতে পারে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অভিযোগ তুলে এর জন্য আন্তর্জাতিক অঙ্গনের তীব্র সমালোচনা করেছেন দেশটির ক্ষমতাসীন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দাজাদা।

এ সময় প্রশ্ন তুলে বলেছেন, বিশ্ব কেন আমাদের কাজে হস্তক্ষেপ করছে।’

সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত বছরের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর প্রথম বারের মতো আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত আলেমদের এক বিশাল সমাবেশে শুক্রবার ভাষণ দিতে গিয়ে আখুন্দাজাদা বিশ্ব সম্প্রদায়ের সমালোচনা করেন।

তালেবান নেতা বলেন, ‘আমাদের ওপর যদি পরমাণু অস্ত্র দিয়েও হামলা চালানো হয়, তাহলেও আমরা আমাদের নীতি থেকে সরে যাব না।’

শুক্রবার কাবুলের পলিটেকনিক বিশ্ববিদ্যালয়ে আফগানিস্তানের ধর্মীয় নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের তিন দিনব্যাপী সমাবেশের দ্বিতীয় দিনে ভাষণ দেন আখুন্দজাদা। সমাবেশে তিন হাজার আলেম ও গোত্র নেতা অংশ নেন।

সমাবেশে তালেবান নেতার দেওয়া ভাষণ আফগানিস্তানের সরকারি রেডিও চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়। তবে, সেখানে কোনো টিভি ক্যামেরা ঢুকতে দেওয়া হয়নি।

তালেবানের সর্বোচ্চ নেতা বলেন, “বিশ্ব কেন আমাদের বিষয়ে নাক গলাচ্ছে। তারা বলে, ‘তোমরা এটা কেন করছ না, ওটা কেন করছ না।’ কেন বিশ্ব আমাদের কাজে হস্তক্ষেপ করছে?”

সমাবেশে গত মাসে আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে হতাহতদের জন্য দোয়া করেন আখুন্দজাদা। এ সময় তালেবানের পক্ষ থেকে আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণের প্রশংসা করে তিনি বলেন, এটি শুধু আফগানিস্তান নয় বরং সারা বিশ্বের মুসলমানদের জন্য গর্বের বিষয়।

নারীদের নিয়ে তালেবানের আচরণ সম্পর্কে আন্তর্জাতিক অঙ্গনে চলমান বিতর্কের বিষয়ে আখুন্দাজাদা বলেন, ‘আমরা এখন একটি স্বাধীন দেশ। বিদেশিরা আমাদের নির্দেশ দিতে পারেন না। এটা আমাদের রাষ্ট্রব্যবস্থা। আর, আমাদের নিজেদের সিদ্ধান্ত রয়েছে।’

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ