শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হারামাইনে আজ জুমার খুতবা দেবেন যে দুই শায়খ আদ-দ্বীন হাসপাতালকে শোকজ, ৭২ ঘণ্টার মধ্যে জবাবের নির্দেশ ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ

‘দেশের সব আলেমের বিরুদ্ধে তদন্ত করেও অর্থ লোপাটের অভিযোগ পাওয়া যাবে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আলেম-ওলামা আদর্শ জাতি গঠনের একমাত্র কারিগর বলে মন্তব্য করেছেন  শায়েখ জসিম উদ্দিন। এ সময় তিনি বলেন,  শুধু  ১১৬ জন দেশের সব আলেমের বিরুদ্ধে তদন্ত করেও বিদেশে টাকা পাচারকারী কোনো আলেম পাওয়া যাবে না।

বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত ওলামা সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সম্মেলনটি কাতারের দোহায় অবস্থিত নিউ জামান রেস্টুরেন্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

তিনি আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তার এক বক্তব্যে বলছেন ১১৬ জন আলেমের বিরুদ্ধে শ্বেতপত্র সম্পূর্ণ ভিত্তিহীন, এরপরও আলেমদের বিরুদ্ধে তদন্তের কথা শোনা যাচ্ছে। আমি তাদের বলতে চাই ১১৬ জন নয় সব দেশের সব আলেমের বিরুদ্ধে তদন্ত করেও তাদের একজনকে এমন খুঁজে পাবেন না যিনি বিদেশে টাকা পাচার করেছেন।

তিনি বলেন, আলেমদের তদন্ত করার দরকার নেই, আপনারা তদন্ত করুন সরকারের এমপি মন্ত্রীদের যাদের বিদেশে বাড়ি-গাড়ি আছে ।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শাইখ নুরুল আনওয়ার এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মাদ মিজানুর রহমান,প্রচার সম্পাদক মুহাম্মাদ সিরাজুল ইসলাম-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ওলামা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাতীয় ওলামা-মাশায়েখ আয়েম্মা পরিষদ এর কেন্দ্রীয় সদস্য, শাইখ আব্দুল হালিম।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন-এর সেক্রেটারি মো: মিজানুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আবু রায়হান, প্রশিক্ষণ সম্পাদক জনাব কামরুল হাসান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা এহসানুল হক, শুভেচ্ছা বক্তব্য রাখেন হাফেজ মাওলানা জমির উদ্দিন।

ওলামা সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের বাংলাদেশিইমাম ও খতিব, ও আই এ বি কাতার শাখার নেতৃবৃন্দ।

শায়েখ আব্দুল হালিম এর দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত  হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ