শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হারামাইনে আজ জুমার খুতবা দেবেন যে দুই শায়খ আদ-দ্বীন হাসপাতালকে শোকজ, ৭২ ঘণ্টার মধ্যে জবাবের নির্দেশ ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ

আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি আফস বরাদ্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের তালেবান সরকার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ১০০ কোটি আফস বরাদ্দ করেছে। গত মঙ্গলবারের ওই ভূমিকম্পে কমপক্ষে এক হাজার লোক নিহত ও আরো ১,৫০০ জন আহত হয়েছে। এখনো উদ্ধারকাজ চলছে।

আফগান প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তার জন্য এক বিলিয়ন আফস বরাদ্দ করা হয়েছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক উপমন্ত্রী মৌলভি শরফুদ্দিন মুসলিম বলেন, যেসব পরিবারে কেউ নিহত হয়েছে, তাদের জন্য এক লাখ আফস করে এবং আহত পরিবারগুলোকে ৫০ হাজার আফস করে দেয়া হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এই অর্থ প্রদান করা হচ্ছে।

তিনি ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে ওঠতে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও আহ্বান জানান।

তিনি বলেন, ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কয়েকটি দল কাজ করতে শুরু করেছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খোশত ও পাকতিয়া প্রদেশে।

সূত্র : তোলো নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ