মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে নাশকতার কোনো তথ্য নেই : র‍্যাব ডিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে র‍্যাবের কাছে নাশকতা, হামলা কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো তথ্য নেই বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বুধবার (২২ জুন) দুপুরে পদ্মা সেতু উদ্বোধনের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে হামলা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। র‍্যাবের গোয়েন্দা, সাইবার মনিটরিংসহ অন্যান্য বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, নাশকতাসহ যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের প্রতিটি টিম সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। ইতোমধ্যে পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে গুজব, উসকানিমূলক তথ্য প্রচার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

র‍্যাব মহাপরিচালক বলেন, সারাদেশে র‍্যাবের সাইবার টিম তৎপর রয়েছে। কেউ কোনো ধরনের অপরাধ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। শুধু পদ্মা সেতু নয়, সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

-এএ