শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হারামাইনে আজ জুমার খুতবা দেবেন যে দুই শায়খ আদ-দ্বীন হাসপাতালকে শোকজ, ৭২ ঘণ্টার মধ্যে জবাবের নির্দেশ ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ

কুলাউড়ায় অনির্দিষ্টকালের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রবল বৃষ্টির কারণে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় অনির্দিষ্টকালের জন্য দুইটি ফিডারের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ঘোষণা করা হয়েছে।

শনিবার বিকেলে কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের এই ঘোষণা দেওয়া হয়।

কুলাউড়া বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী ওসমান গণি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্যার পানির বৃদ্ধি পাওয়ায় উপজেলার ইসলামগঞ্জ এবং জুড়ীর নার্সারি ফিডারের বিদ্যুৎ সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

তিনি বলেন, এতে কাদিপুর, ভূকশিমইল, শশারকান্দি ইসলামগঞ্জ ও জুড়ী উপজেলার জায়ফর নগর ইউনিয়নের কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

তিনি আরও জানান, পানি কমে গেলে ওই দুই ফিডারের বিদ্যুৎ পুনরায় চালু করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ