শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফের বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের ১ নম্বর ইউনিটে উৎপাদন চালু  

সিলেট ও সুনামগঞ্জে বন্যায় আটকে পড়াদের উদ্ধারে নামছে সেনাবাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেট ও সুনামগঞ্জের বন্যা দুর্গত এলাকায় নামছে সেনাবাহিনী। প্রশাসনের অনুরোধে দুপুরের পর থেকে কাজে নামবে সেনা সদস্যরা।

সিলেটের জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, সিলেট সদরের বেশির ভাগ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। তাদের উদ্ধার করা ছাড়াও মানুষের দুর্ভোগ কমাতে কাজ করবে সেনাবাহিনীর সদস্যরা।

পাশাপাশি সুনামগঞ্জের বন্যা প্লাবিত এলাকায় কাজ করবে সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যা থেকেই সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির চরম অবনতি ঘটে। সারাদেশের সঙ্গে সুনামগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে সুনামগঞ্জে প্রথম দফা বন্যা হয় গত ১৩ মে। এবার দ্বিতীয় দফা বন্যায় শহরের সড়কে চলছে নৌকা। বিদ্যুৎ না থাকায় চার্জের অভাবে মুঠোফোনও বন্ধ হয়ে আছে অনেকের। কারোর ঘরে খাবার নেই, রান্নাঘর ডুবে যাওয়ায় আগুন জ্বলছে না চুলায়। ইট, কাঠসহ নানা জিনিস ব্যবহার করে অনেকেই তাদের শোবার খাটটি উঁচু করার চেষ্টা করেছেন, সেই খাটও তলিয়ে গেছে পানিতে। বন্যার পানির সঙ্গে ঘরে প্রবেশ করছে মাছ, বিষাক্ত পোকামাকড় ও সাপ। সবমিলিয়ে বানের জলে দুঃস্বপ্নের রাত কাটিয়েছেন জেলাবাসী। যে কয়টি ঘরে পানি ওঠা বাকি ছিল, সেগুলোও এখন পানিতে থইথই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ