শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ১০ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


বিজে*পির হিং*স্রতা বন্ধ না হলে ভারতীয় পণ্য সর্বাত্মক বয়কট করা হবে: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বর্তমান সরকারকে মুসলমানদের সরকার বলা যায় না; এটা মোদির আজ্ঞাবহ সরকার।

তিনি বলেন, অবিলম্বে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। তিনি বলেন, ভারতে নবীপ্রেমিকদের বাড়ী ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হচ্ছে। এটা মানবতা বিরোধী অসভ্য সরকারের কাজ। ভারতে এখন মুসলমানদের উপর রাষ্্রটীয় সন্ত্রাস চলছে। তারা মুসলমানদের বাড়ী-ঘর নিশ্চিহ্ন করে দিচ্ছে। বাংলাদেশে আমরা সকল ধর্মাবলম্বিদের নিয়ে সহাবস্থানে বসবাস করছি। মুসলমানরা অসভ্য জাতি নয়। তিনি ভারতের অন্যায়ের কারণে যেন বাংলাদেশে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটানো হয়, এ জন্য সকলের প্রতি আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেটে ভারতে বিজেপি মুখপাত্র কর্তৃক রাসূল (সা.) এবং উম্মুল মুমিনীন আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ, ভারতীয় রাষ্ট্রদূতকে তলব ও নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে ভারতীয় হাইকমিশন অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান পূর্ব বিশাল জমায়েতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেলা ১২.১৫ মিনিটে দূতাবাসের উদ্দেশ্যে গণমিছিল দলের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই-এর নেতৃত্বে শুরু হয়। বায়তুল মোকাররম, পল্টন, বিজয়নগর, কাকরাইল মোড় হয়ে শান্তিনগরে পৌঁছলে পুলিশ গণমিছিলের গতিরোধ করতে কাঁটাতারের ব্যারিকেট দেয়।

এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে দলের আমীরের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। দলের আমীরের সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়ার মাধ্যমে গণমিছিল সমাপ্ত করে সেখান থেকে দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ মাদানীর নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি হস্তান্তর করেন। প্রতিনিধি দলে ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ও মাওলানা ইমতিয়াজ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন।

গণমিছিল পূর্ব জমায়েতে বক্তব্য রাখেন, দলের প্রেসিডিয়াম সদস্য আলহাজ সৈয়দ মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, আল্লামা নূরুল হুদা ফয়েজী, মহাসচিব প্রিন্সিপাল হাফেজ ইউনুছ আহমাদ, যু