রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিজদা দিয়ে বিজয় উদযাপন করায় শিশুদের প্রশংসা করলেন মুশফিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর শিশু নিকেতন হাইস্কুল। গতকাল নারায়ণগঞ্জের শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে মেহেরপুর সরকারি হাইস্কুলকে ৫৯ রানে হারায় তারা।

ট্রফি জয়ের পর মাঠেই রংপুর ক্রিকেটাররা একসঙ্গে সিজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। পরে মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে যায়।

শিশু নিকেতন হাইস্কুলের এমন উদযাপনের প্রশংসা করেছেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। হজের কারণে জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নেওয়া এই তারকা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সেজদারত ক্রিকেটারদের ছবি পোস্ট করে শুভ কামনা জানিয়েছেন।

ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন, ‘মাশাআল্লাহ...সফলতা উদযাপনের কি সুন্দর উপায়...আল্লাহ তোমাদের সবার মঙ্গল করুন, তোমরা যেন একদিন তোমরা বাংলাদেশের পতাকাকে উঁচুতে তুলে ধরতে পারো…তোমাদের নিয়ে খুবই গর্বিত…উষ্ণ অভিনন্দন রংপুর শিশু নিকেতন স্কুলকে, আমাদের নতুন স্কুল চ্যাম্পিয়ন।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ