মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮


মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক শ্রমিকদের নিবন্ধন শুরু, যেভাবে করা যাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রায় চার বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ায় আবারো বাংলাদেশে কর্মী প্রেরণ প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার থেকে আগ্রহী শ্রমিকদের নিবন্ধন শুরু হয়েছে।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি'র মহাপরিচালক মোহাম্মদ শহিদুল আলম বিবিসিকে জানিয়েছেন, মালয়েশিয়ায় কাজে যেতে ইচ্ছুক এবং সেদেশের চাকুরীদাতা কর্তৃক বাছাই হতে হলে সকল কর্মীকে বিএমইটি'র ডেটাবেজে অন্তর্ভুক্ত হতে হবে তেমন ব্যবস্থা এবার করা হয়েছে।

কিভাবে নিবন্ধন করা যাবে
মোহাম্মদ শহিদুল আলম জানিয়েছেন, দেশব্যাপী বিভিন্ন জেলায় বিএমইটি'র ৪২ টি কার্যালয় এবং ১১ টি সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি উপস্থিত হয়ে নিবন্ধন করা যাবে।

সেক্ষেত্রে সাথে করে কর্মীর পাসপোর্ট, পাসপোর্ট সাইজের ছবি, নিজের মোবাইল নম্বর, যদি ইমেইল তাহলে সেটি, যদি কোন দক্ষতা সনদ থাকে সেটি নিয়ে যেতে হবে। কেন্দ্রে গিয়ে নিবন্ধন করলে আঙুলের ছাপ নেয়া হবে।

এসব কেন্দ্রের কর্মীরা আগ্রহী শ্রমিকদের তথ্য নিবন্ধন পোর্টালে সংযুক্ত করে নিবন্ধন প্রক্রিয়ায় সহায়তা করবেন।

এছাড়া সরকার কর্তৃক অনুমোদিত 'আমি প্রবাসী' অ্যাপ ব্যবহার করেও নিবন্ধন করা যাবে। কেন্দ্রে গিয়ে নিবন্ধনে ২০০ টাকা ফি দিতে হবে। অ্যাপের মাধ্যমে নিবন্ধন করলে ২০০ টাকার সঙ্গে অতিরিক্ত ১০০ টাকা 'আমি প্রবাসী' অ্যাপের সার্ভিস চার্জ হিসেবে পরিশোধ করতে হবে। দক্ষতা সনদ ছাড়াও ১৮ থেকে ৪৫ বছর বয়সী যে কেউ নিবন্ধন করতে পারবেন।

কর্মীর একটি অ্যাকাউন্ট তৈরি হবে। দুই বছরের জন্য নিবন্ধনের কার্যকারিতা থাকবে। এই সময়কালে আগ্রহী কর্মী নিজের সম্পর্কে তথ্য আপডেট ও এডিট করতে পারবেন।

নতুন কোন ডিগ্রি, প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন করলে সেই বিষয়ক সার্টিফিকেট আপলোড করতে পারবেন। যারা আগেই বিদেশে যাওয়ার জন্য বিএমইটিতে নিবন্ধিত রয়েছেন তাদের নতুন করে নিবন্ধনের প্রয়োজন নেই। তবে তারাও তথ্য আপডেট করতে পারবেন। নিবন্ধন সম্পন্ন হলে কর্মীর ফোন নম্বরে একটি বার্তা যাবে।

নিবন্ধনের পর যেভাবে নিয়োগ হবে
বিএমইটি থেকে রবিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসকল কর্মীর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি অথবা অন্য কোন বৈধ কারিগরি প্রতিষ্ঠান থেকে কোন ধরনের দক্ষতার প্রশিক্ষণ রয়েছে তারা সেই প্রশিক্ষণের সনদ নিবন্ধনের সময় আপলোড করলে কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

গত বছর ডিসেম্বরে যখন সমঝোতা স্মারক সই হয় তখন তাতে