শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

আবারো করোনায় আক্রান্ত ট্রুডো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আবারো কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। স্থানীয় সময় সোমবার তার কভিড পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তবে আগেই টিকা নেয়ার কারণে ভালো বোধ করছেন বলে জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আমেরিকা সামিটে যোগ দিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী। ওই সামিটে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। খবর রয়টার্সের

যুক্তরাষ্ট্রের ওটোয়া থেকে টুইটারে ট্রুডো বলেন, আমি কভিড পজিটিভ। সরকারি স্বাস্থ্যবিধি ও আইসোলেশনের নিয়ম মেনে চলব। আমি ঠিক আছি কারণ আমি টিকা নিয়েছি। তাই যদি কেউ টিকা না নিয়ে থাকেন, টিকা নিন। আর যদি পারেন বুস্টার ডোজ নিন।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো ট্রুডোর করোনা শনাক্ত হয়েছিল। সে সময় তার তিন সন্তানের মধ্যে দুজনের শরীরেও করোনার উপস্থিতি পাওয়া যায়।

করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত কানাডায় করোনা শনাক্ত হয়েছে ৩৮ লাখ ৯৯ হাজার ৪৯৩ জন। মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫২৭ জনের। সুস্থ হয়েছেন ৩৫ লাখ ৪৬ হাজার ৪৩৬ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ