বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়: চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৪৮ ঘণ্টা পর হলেও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয় এবং সংকট পুরোপুরি কাটেনি। ৭২ ঘণ্টা পর্যবেক্ষণের পর হার্টের বাকি দুই ব্লক নিয়ে কাজ করা হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (১৩ জুন) এ তথ্য নিশ্চিত করেন তিনি।

হঠাৎ অসুস্থ হওয়ায় গত শুক্রবার দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করানো হয়।

গত বছরের এপ্রিলে করোনা ভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। এ নিয়ে তাকে পাঁচ দফা এভারকেয়ারে ভর্তি করা হলো। সবশেষ গত ৬ এপ্রিল নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই হাসপাতালে নেওয়া হয়েছিল।

উল্লেখ্য, দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর ২০২০ সালের ২৫ মার্চ সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে সাজা স্থগিত করে তাকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়। এরপর থেকে গুলশানের বাসায় থাকছেন খালেদা জিয়া।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ