শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

অস্ত্র নিয়ন্ত্রণের দাবিতে আমেরিকায় হাজার হাজার মানুষের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি, বৃহৎ শহর নিউইয়র্ক ও আরো কয়েকটি শহরে অস্ত্র নিয়ন্ত্রণের দাবিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ সমাবেশ হয়েছে।

স্থানীয় সময় শনিবার এসব বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে মার্কিন আইন প্রণেতাদের প্রতি অস্ত্র নিয়ন্ত্রণ আইন কঠোর করার আহ্বান জানানো হয়েছে।

আমেরিকায় সম্প্রতি বেশ কয়েকটি প্রাণঘাতী বন্দুক হামলার ঘটনার পর এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। ‘মার্চ ফর আওয়ার লাইভস’ নামে ওয়াশিংটন ডিসিতে সবচেয়ে বড় সমাবেশটি হয় গতকাল শনিবার। আয়োজকরা এর চেয়েও বড় সমাবেশ করার আশা করলেও মাত্র ৩০ হাজার মানুষ তাতে যোগ দেন।

সমাবেশে আমেরিকার গুরুত্বপূর্ণ পর্যায়ের ব্যক্তিত্ব, সমাজ ও মানবাধিকার কর্মী এবং অস্ত্র সহিংসতা থেকে বেঁচে যাওয়া লোকজন বক্তব্য রাখেন।

এ সময় ২০১৮ সালে ফ্লোরিডার পার্কল্যান্ড স্কুলে বন্দুক সহিংসতা থেকে বেঁচে যাওয়া ডেভিড হগ বলেন, বন্দুক সহিংসতা থেকে যদি আমাদের সরকার স্কুলশিশুদের রক্ষা করতে না পারে, তাহলে তাদের এখন সরিয়ে দেয়ার সময় এসেছে।

পোর্টল্যান্ড স্কুলে নিহত এক শিক্ষার্থীর বাবা বলেন, নির্বাচিত নেতারা যতক্ষণ পর্যন্ত দেশে বন্দুক সহিংসতা দমন করতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত স্কুলছাত্রদেরকে ক্লাস বর্জন করা উচিত।

সমাবেশের আয়োজকদের কাছে প্রেসিডেন্ট জো বাইডেন এ ধরনের সমাবেশ অনুষ্ঠান অব্যাহত রাখার তাগিদ দিয়ে বার্তা পাঠান।

মার্টিন লুথার কিংয়ের নাতনি বার্তা সম্পর্কে বলেন, বন্দুক সহিংসতা ও অস্ত্র নিয়ন্ত্রণের দাবি কোনো রাজনীতির বিষয় নয়।

এ দিন নিউইয়র্কের সমাবেশে এক হাজারের বেশি মানুষ অংশ নেন। তারা ব্রুকলিন ব্রিজ থেকে ম্যানহাটন সিটি হল পর্যন্ত পদযাত্রা করেন।

সম্প্রতি নিউ ইয়র্কের বাফেলো সিটি শপিংমলে গত ১৪ মে এক বন্দুকধারীর হামলায় অন্তত ১২ জন নিহত হয়। এ ছাড়াও টেক্সাসের ইউভ্যাল্ডির এলিমেন্টারি স্কুলে আরেক বন্দুক হামলায় ২১ জন নিহত হওয়ার পর আমেরিকা জুড়ে অস্ত্র নিয়ন্ত্রণ কঠোর করার দাবি ওঠেছে।

সূত্র : পার্সটুডে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ