শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

সৌদিতে করোনায় একদিনে আক্রান্ত ৭৫৩, মৃত্যু ৩ জনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবে করোনায় একদিনে আক্রান্ত ৭৫৩, মৃত্যু ৩ জনের, ৯৮ জনের অবস্থা আশঙ্কাজনক

সৌদি আরবে করোনাভাইরাসে নতুন করে একদিনে মারা গেছেন ৩ জন। এ নিয়ে সেখানে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯১৭০।

অনলাইন আরব নিউজ এ খবর দিয়ে বলছে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, শনিবার একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫৩ জন। সব মিলে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৭ লাখ ৭৬ হাজার ৮৯০।

নতুন আক্রান্তদের মধ্যে ২৯৫ জন রাজধানী রিয়াদে, ১২১ জন জেদ্দায়, ৯৮ জন দাম্মামে, ৩২ জন মক্কা নগরীতে, ৩০ জন হফুফে এবং ২৫ জন মদিনা নগরীতে। অন্য শহরগুলোর প্রতিটিতে ২০ জনের কম করে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বর্তমান আক্রান্তদের মধ্যে ৯৮ জনের অবস্থা সঙ্কটজনক।

মন্ত্রণালয়ের তথ্যমতে, নতুন আক্রান্তদের মধ্যে ৬৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। তবে দেশটিতে এখনও সক্রিয় কোভিড-১৯ এর সংখ্যা ৮৮৯৯। শনিবার ২৪ ঘন্টায় সেখানে পিসিআর টেস্ট করা হয়েছে ২৫ হাজার ৯৯৯ জনের।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ