শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

নুপূর শর্মাকে তলব করেছে মুম্বাই পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহানবী হজরত মোহম্মদ (সাঃ)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দিল্লির বিজেপি নেত্রী নূপুর শর্মা। ইতিমধ্যেই তাকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপি। একটি জিডি দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। এবার নূপুর শর্মাকে তলব করেছে মুম্বাই পুলিশ।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ২৫ জুন সকাল ১১টার সময় তাকে হাজিরা দিতে বলেছে মুম্বাই পুলিশ। সেই সঙ্গে যে টিভি চ্যানেলে ওই বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপির প্রাক্তন মুখপাত্র, সেটির ভিডিও ফুটেজও চাওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি এক টকশোতে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি অবমাননাকর মন্তব্য করেন। এতে ভারতের মুসলমানরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন। দেশটির উত্তরপ্রদেশের কানপুরে প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। নূপুরকে রোববারই দল থেকে বহিষ্কার করে বিজেপি। পাশাপাশি তার মন্তব্যের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে জানায় বিজেপি। এছাড়া ইসলামকে অবমাননা করে টুইট করায় বিজেপি তাদের দিল্লি মিডিয়া সেন্টারের প্রধান নবীন কুমার জিন্দালকেও দল থেকে বহিষ্কার করেছে।

এদিকে বিজেপি এই দুই নেতার মহানবীকে নিয়ে কটূক্তি ইস্যুতে মধ্যপ্রাচ্যসহ মুসলিম দেশগুলোর তোপের মুখে পরেছে ভারত। কুয়েতের বেশ কিছু সুপারশপ থেকে সরিয়ে ফেলা হয়েছে ভারতীয় পণ্য। শুধু কুয়েতই নয়, ভারতের ওপর চটেছে ইন্দোনেশিয়া, তুরস্ক, সৌদি আরব, পাকিস্তান, বাহরাইন, আরব আমিরাতসহ মুসলিম প্রধান দেশগুলো। ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে কুয়েত, কাতার ও ইরান। এতে অর্থনৈতিকভাবে বেশ চাপে পড়েছে দিল্লি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও উঠেছে ভারতীয় পণ্য ও সিনেমা বর্জনের ডাক। আল-কায়দাও ভারতে আত্মঘাতী হামলার হুমকি দিয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ