শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

মিয়ানমারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মীকে গু*লি করে হ*ত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মিয়ানমারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। তাঁর নাম মায়ো মিন হটুট।

বুধবার মন রাজ্যের মাওলামায়িন থেকে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনি নিহত হন বলে ডব্লিউএইচওর পক্ষ থেকে বলা হয়েছে।

গত পাঁচ বছর ধরে তিনি সংস্থাটির গাড়ির চালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, এখনও স্পষ্ট নয়।

সংস্থাটি ফেসবুকে জানিয়েছে, তার মৃত্যুতে আমরা গভীরভাবে দুঃখিত। নিহতের পরিবার ও তার সহকর্মীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা। গত বছর ডিসেম্বরে ক্রিসমাস ইভের এক অনুষ্ঠানে হামলায় আন্তর্জাতিক সাহায্য সংস্থা সেফ দ্য চিলড্রেনের দুই কর্মী নিহত হন। এ ঘটনায় ৩০ জনের বেশি মানুষ মারা যান। মিয়ানমারের জান্তা সেনাবাহিনীকে এ হামলার জন্য দায়ী করা হয়।

২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমার সামরিক বাহিনী। এর পর থেকেই দেশটিতে সু চির সমর্থিত বহু মানুষ প্রবল আন্দোলন গড়ে তুলেছে সামরিক বাহিনীর বিরুদ্ধে। জান্তা সরকারের হাতে প্রাণ হারিয়েছেন এ পর্যন্ত কয়েক হাজার মানুষ। কায়াসহ একাধিক রাজ্যের সাধারণ মানুষের বাড়িঘরে আগুন দিয়েছে সামরিক বাহিনী। খবর এএফপির।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ