শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

দ. কোরিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ কোরিয়ার দায়েগু শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৪৬ জন আহত হয়েছেন। বর্তমানে তাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে- কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করেছে।

ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ বলছে, বৃহস্পতিবার (৯ জুন) স্থানীয় সময় সকালে শহরটির জেলা আদালতের কাছে একটি অফিস ভবনে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়।

প্রশাসনের দাবি, তারা ওই ঘটনা তদন্ত করে দেখছে। পুলিশ মনে করছে- এটি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে। কর্মকর্তারা বলছেন, ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে ঘটনাটির জন্য সন্দেহ করা হচ্ছে। যদিও তিনি ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন।

এ দিকে দুর্ঘটনার পরপরই দেড় শতাধিক দমকল কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা মাত্র ২০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনা সক্ষম হন। এরই মধ্যে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ভবনটির সিসিটিভির ফুটেজে দেখা গেছে- সন্দেহভাজন ব্যক্তি কিছু জিনিসপত্র নিয়ে দ্বিতীয় তলার অফিসে ঢুকছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ