শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

ধর্ষণ মামলা দিয়ে মাদ্রাসা শিক্ষককে হয়রানি, তরুণীকে জেলহাজতে পাঠালেন আদালত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনায় প্রতিপক্ষ এনামুল হক নামে এক মাদ্রাসা শিক্ষককে ফাঁসাতে ধর্ষণের মামলা করেন তানিয়া আক্তার নামে এক তরুণী। মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত প্রমাণিত হওয়ায় আদালত এনামুল হককে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন। পরে হয়রানির প্রতিকার দাবি করে তানিয়ার বিরুদ্ধে মামলা করেন মাদ্রাসা শিক্ষক এনামুল।

মামলায় বৃহস্পতিবার (৯ জুন) তানিয়াকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। আসামি তানিয়া বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের সোনা মিয়ার মেয়ে।

জানা যায়, বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের এনামুল হক একই ইউনিয়নের তানিয়া আক্তারের পৈত্রিক জমি কবলা সূত্রে ভোগ করেন। কিন্তু তানিয়ার পরিবার জমি সঠিকভাবে বুঝিয়ে না দেওয়ায় বরগুনা আদালতে বণ্টন মামলা করেন শিক্ষক এনামুল হকের পরিবার। জমিজমা সংক্রান্ত এসব বিবাদের জেরে প্রতিপক্ষ এনামুলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে গণধর্ষণ মামলা করেন তানিয়া আক্তার। তবে মামলাটি উদ্দেশপ্রণোদিত হওয়ায় আদালত ওই মামলা থেকে এনামুলকে অব্যাহতি দেয়।

অন্যদিকে, মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিকার চেয়ে তানিয়ার বিরুদ্ধে মামলা করেন এনামুল। ওই মামলায় পুলিশ তানিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ