শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৬ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

পাকিস্তানে মন্ত্রী-আমলাদের বিদেশে চিকিৎসা গ্রহণে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানে মন্ত্রী-আমলাদের বিদেশে চিকিৎসা গ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

পাকিস্তান অর্থনৈতিক সংকটে নাকাল ও ঋণে জর্জরিত হয়ে পড়েছে। প্রবাসী ও রপ্তানি আয় কমায় বৈদেশিক মুদ্রার রিজার্ভেও টান পড়েছে। পরিস্থিতি সামাল দিতে ব্যয় সংকোচনের পথে হাঁটছে দেশটির সরকার। এরই অংশ হিসেবে এবার মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হলো। খবর জিও নিউজের।

মঙ্গলবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠকের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

মরিয়াম আওরঙ্গজেব বলেন, গুরুত্বপূর্ণ সফর ছাড়া সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তাদের বিদেশে চিকিৎসা নেওয়াও নিষিদ্ধ করা হয়েছে।

তিনি আরও জানান, মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের জন্য বরাদ্দ জ্বালানি কোটা ৪০ শতাংশ কমানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সরকারি পর্যায়ে গাড়ি ক্রয়ের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

একইসঙ্গে সরকারি বৈঠকগুলো ভার্চুয়ালি করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সরকারি দপ্তরে মধ্যাহ্নভোজ, আপ্যায়ন ও নৈশভোজ আয়োজনও নিষিদ্ধ করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ