বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

ইরান-সৌদি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে: ইরাকি প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি আজ এ মন্তব্য করেছেন।

তিনি বলেন সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে ইরাকের মধ্যস্থতায় বাগদাদে অনুষ্ঠিত সৌদিআরব ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদে আজ এক সংবাদ সম্মেলনে মোস্তফা কাজেমি এ কথা বলেন। তিনি বলেন, তার দেশ আঞ্চলিক ওই দুটি দেশের দৃষ্টিভঙ্গিকে কাছাকাছি নিয়ে আসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

গত ২৪ মে তারিখেও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে-সৌদ বলেছিলেন: ইরানের সাথে আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে তবে তা পর্যাপ্ত নয়। রিয়াদের হাত তেহরানের দিকে প্রসারিত রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। সৌদি আরবের এই শীর্ষ কূটনীতিক বলেন: 'সহযোগিতার নয়া যুগ' সকল পক্ষের জন্য সুযোগ সৃষ্টি করবে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বাগদাদে অনুষ্ঠিত রিয়াদ-তেহরান পঞ্চম দফা আলোচনার খবর নিশ্চিত করেছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে অনুষ্ঠিত ওই পঞ্চম দফা আলোচনা ইতিবাচক ছিল বলেও মন্তব্য করেন খাতিবজাদেহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ