আবদুল্লাহ তামিম।। দেশের মানুষ এক ভয়াবহ ট্রাজেডির স্বাক্ষী হয়েছে। মর্মান্তিক এ অগ্নিকাণ্ডে স্বপ্ন হারিয়েছে হাজারো মানুষ। স্বজনহারা চিৎকারে কেঁপে ওঠেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের মাটি। বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে ক্রমেই বাড়ছে নিহতের সংখ্যা।
এ ঘটনায় আজ রোববার বিকেল সাড়ে ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন চার শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। তাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৫০ জন সদস্য। এ ঘটনায় শোকে স্তব্ধ দেশের সর্বোস্তরের আলেম সমাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন তারা।
অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদিস আল্লামা ইসমাঈল নূরপুরী। তিনি বলেন, ঘটনার সুষ্ঠ তদন্ত ও কার্যকরী প্রদক্ষেপ না নেওয়ায় এধরণের ঘটনা ঘটেই যাচ্ছে। এতে মানুষের জান ও মালের ব্যাপক ক্ষয় ক্ষতি হচ্ছে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা ও নিহতদের পরিবারকে সার্বিক সহযোগিতা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খুল হাদিস আল্লামা মনসুরুল হাসান রায়পুরী নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুচিকিৎসা ও দ্রুত সুস্থতার জন্য মহান রাব্বুল আলামিনের কাছে দোয়ার আহ্বান জানান।
আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমাদুল্লাহ বলেন, দগ্ধ রোগীদের জরুরি রক্ত ও অন্যান্য সহায়তা প্রয়োজন। যাদের সাধ্য আছে দয়া করে চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান। মানবসেবার এরচেয়ে বড় সুযোগ আর কী হতে পারে? অসুস্থদের আল্লাহ সুস্থ করে দিন। মৃতদের শাহাদাতের মর্যাদা ও পরিবারকে সান্ত্বনা দান করুন।
লেখক, গবেষক, সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাজেডির ছবি শেয়ার করে লিখেন, ওগো মাবুদ! আমরা অসহায়। আমাদের কোনো ক্ষমতা নেই। আমাদের প্রতি সহায় হও, দয়া করো, ক্ষমা করো।
আওয়ার ইসলামের সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব বলেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ। মানবতার কল্যাণে সবার এগিয়ে আসা উচিত। যে যেভাবে পারি সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
ওয়ায়েজ মাওলানা রাফে বিন মুনির লিখেন, হারানোর ব্যাথা, যে হারিয়েছে সে ছাড়া আর কেউ বুঝবে না। কি মর্মান্তিক দৃশ্য আহ! হাত হারিয়ে, পা