সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

যে কারণে নাম পরিবর্তন করল তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রিসেপ তাইয়েপ এরদোগানের দেশ এখন থেকে টার্কি (Turkey) নয়, ‘তুর্কিয়ে’ (Türkiye) নামে পরিচিতি পাবে। তুরস্ক সরকারের পক্ষ থেকে জাতিসংঘে অনুরোধ জানানোর পর জাতিসংঘ তুরস্কের নাম পরিবর্তনে সম্মত হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বরে রিসেপ তাইয়েপ এরদোগান এক ভাষণে বলেছিলেন, তুরস্কের সংস্কৃতি, সভ্যতা ও মূল্যবোধ বেশি প্রতিনিধিত্ব হয় ‘তুর্কিয়ে’ শব্দ দিয়ে।

প্রেসিডেন্ট এরদোগানের এ ঘোষণার পর পরই দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটি বিভিন্ন সময় নাম পরিবর্তনের যৌক্তিক কারণ ব্যাখ্যা করেছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, তুরস্ককে ‘বিশ্বের সামনে নতুন করে পরিচিত’ করানোর পাশাপাশি নাম পরিবর্তন বেশ কয়েকটি কারণে জরুরি। এর মধ্যে একটি হলো— পশ্চিমা বিশ্বে ক্রিসমাস, নববর্ষ এবং থ্যাংকস গিভিং উৎসবের সময় ঐতিহ্যগতভাবে টার্কি মুরগির মাংস খাওয়া হয়। সেই জায়গা থেকেও টার্কির নাম পরিবর্তন জরুরি।

টিআরটি আরও জানায়, ইংরেজি ভাষার ক্যামব্রিজ ডিকশনারিতে টার্কি বলতে ‘ব্যর্থ’ ‘নির্বোধ বা বেকুব ব্যক্তি’ কে নির্দেশ করা হয়। নতুন নাম পরিচিত করার ক্যাম্পেইনের আওতায় তুরস্কে উৎপাদিত সব পণ্যে এখন ‘মেড ইন তুর্কিয়ে’ লেখা থাকবে। দেশটির পর্যটন খাতে স্লোগান হিসেবে ব্যবহার করা হবে, ‘হ্যালো তুর্কিয়ে’।

জাতিসংঘ জানিয়েছে, চলতি সপ্তাহে তুরস্কের কাছ থেকে অনুরোধ পাওয়ার সঙ্গে সঙ্গে তারা নাম পরিবর্তন করেছেন।

সূত্র : সিএনএন ও বিবিসি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ