সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সৌদি আরবেই ফরাসি রেস্তোরাঁয় হিজাবে নিষেধাজ্ঞা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় একটি ফরাসি রেস্তোরাঁ নারীদের হিজাব বা ইসলামিক পোশাক পরে সেখানে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। বিষয়টি নিয়ে ক্রেতাসাধারণ ও সৌদি নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে।

একটি বিখ্যাত ফরাসি চেইন রেস্তোরাঁর জেদ্দা শাখা ‘বাগাটেলে জেদ্দা’ গত সপ্তাহে ও চলতি সপ্তাহের শুরুর দিকে হিজাব পরা নারীদের সেখানে প্রবেশে বাধা দিয়েছে বলে জানা গেছে। এমনকি সৌদি আরবের নারীদের পরা ঢিলেঢালা পোশাকও তারা অনুমোদন করেনি।

এখানেই শেষ নয়, ঐতিহ্যগতভাবে সৌদি পুরুষদের পরা লম্বা আলখেল্লাও নিষিদ্ধ করেছে রেস্তোরাঁটি।

স্বল্প পরিচিত একটি সংবাদমাধ্যমে করা খবরটিতে গুগল ও ফেসবুক থেকে সৌদি নাগরিকদের ব্যাপক প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

আমিনা আল কানতানি নামে এক নারী ফেসবুকে মন্তব্য করেছেন, ‘তারা আমাদের নারীদের হিজাব ও পুরুষদের সৌদি পোশাক নিষিদ্ধ করেছে, তাই তাদেরকে উচ্ছেদ করে দেয়া উচিত। তারা আমাদের ধর্মকে সম্মান করছে না, এটা আমাকে বেশ ক্রোধান্বিত করেছে।’

বিষয়টি নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া না গেলেও স্থানীয় কিছু সংবাদমাধ্যম খবর দিয়েছে যে জেদ্দার সরকারি আইন কর্মকর্তা রেস্তোরাঁটি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

ঘটনাটি এমন সময় ঘটলো যখন সৌদি আরব বিদেশী পর্যটকদের বিশেষত পশ্চিমা পর্যটকদের আকর্ষণের জন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব পর্যটন স্থানের মধ্যে অন্যতম জেদ্দা উপকূল। আর বিতর্কিত রেস্তোরাঁটি সেখানেই অবস্থিত।

সৌদি সরকার পর্যটন খাতের বিকাশে নতুন যে যুগের সূচনা করেছে তা রক্ষণশীল সমাজব্যবস্থার জন্য যে উদ্বেগের সৃষ্টি করেছে সবশেষ এ ঘটনা তা আরো বাড়িয়ে দিলো।

সূত্র: মিডলইস্ট মনিটর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ