সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বিশ্বে করোনায় আরও ১৩৩৬ মৃত্যু, আক্রান্ত সাড়ে ৫ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৪ হাজার ৭৪৬ জন। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩৬ জনের।

বৃহস্পতিবার (২ জুন) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৩ লাখ ৭৭ হাজার ৪৭ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ১৫ হাজার ৫২৩ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৩ হাজার ১৯০ জন এবং এ পর্যন্ত করোনা মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৭০ জনের।

জার্মানিতে আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ২৬১ জন এবং মৃত্যু হয়েছে ৮৯ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩২৩ জন এবং শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৫৭ জনের। ইতালিতে আক্রান্ত ১৮ হাজার ৩৯১ জন এবং মৃত ৫৯ জন। রাশিয়ায় আক্রান্ত ৪ হাজার ১৫১ জন এবং মৃত্যু ৮৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ১৫ হাজার ৭৭৭ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের।

ফ্রান্সে মৃত ৫৮ জন এবং আক্রান্ত ২৬ হাজার ১৪৪ জন। ব্রাজিলে মৃত ১২১ জন এবং আক্রান্ত ৪০ হাজার ৯৭৯ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৩৭ জন এবং আক্রান্ত ৩৫ হাজার ৬৯৯ জন। একই সময়ে তাইওয়ানে ১২২ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৮৮ হাজার ২৯৩ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩০৬ জন এবং মৃত্যু ৯০ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ