সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

বিশ্বজুড়ে চাহিদা বেড়েছে তুর্কি ড্রোনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আর্মেনিয়ার বিরুদ্ধে সফল হওয়ার পর তুর্কি বায়রাক্টার টিবি-২ ড্রোনকে পরীক্ষা দিতে হয়েছে রাশিয়ার আধুনিক সমরাস্ত্রের বিরুদ্ধে। সে পরীক্ষায় সফল হয়েছে তুর্কি ড্রোন। ইউক্রেনে রাশিয়ান আর্টিলারি সিস্টেম ও সাঁজোয়া যান ধ্বংস করার পর ড্রোনটির চাহিদা বেড়ে গেছে বিশ্বজুড়ে।

ড্রোনটির নির্মাতা প্রতিষ্ঠান ইস্তাম্বুলভিত্তিক বেকারের পরিচালনক সেলচুক বেরাকতার বলেন, ড্রোন আধুনিক যুদ্ধে বিপ্লব সৃষ্টি করেছে। যা করবে বলে আশা করা হয়েছিল বেরাকতার তা করেছে। বাকুতে এক প্রদর্শনীতে তিনি মিডিয়াকে বলেন, পুরো বিশ্ব এখন এই ড্রোনের ক্রেতা বনে গেছে।

তিনি বলেন, তার প্রতিষ্ঠান বছরে এ ধরনের ২০০ ড্রোন বানাতে পারে।

১২ মিটার ডানা-সমৃদ্ধ টিবি২ ড্রোন ২৫ হাজার মিটার উঁচুতে ওঠতে পারে। এই ড্রোন তার লেসার-গাইডেড আরমর-পারসিং বোমার সাহায্যে ট্যাঙ্ক ও আর্টিলারি ধ্বংস করতে পারে। এই ড্রোনের সাহায্যেই অনেক বেশি শক্তিশালী রুশ সামরিক বাহিনীকে প্রতিরোধ করে চলেছে ইউক্রেন।

এই ড্রোন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নজরেও এসেছে। আর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু করার পর থেকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অন্তত ৪৫ বার প্রকাশ্যে এই ড্রোনের কথা উল্লেখ করেছে।

সিরিয়া, ইরাক, লিবিয়া, কারাবাখ, এবং এখন ইউক্রেন যুদ্ধে তুরস্কের এই অস্ত্রটি তার শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছে ও করছে।

সূত্র: ডেইলি সাবাহ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ