শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

ডলারের বিপরীতে টাকার মান আরও কমলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডলারের বিপরীতে টাকার মান আরেক দফা কমেছে। এবার প্রতি ডলারের বিনিময়মূল্য ৯০ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে হয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা। এর আগে গত সোমবার ডলারের বিপরীতে টাকার মান ১ টাকা ১০ পয়সা কমানো হয়েছিল।

বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, ৮৯ টাকা ৯০ পয়সা দরে আজ ডলার বিক্রি করা হয়েছে। আগে যা ছিল ৮৯ টাকা।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ৮৯ টাকা ৯০ পয়সায় রাষ্ট্রমালিকানাধীন ও বেসরকারি খাতের চারটি ব্যাংকের কাছে ১৩ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে। সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে এ ডলার বিক্রি করা হয়।

চাহিদা সংকটে ঊর্ধ্বমুখী ডলারের দামের অস্থিরতা কমাতে বেশ কিছু দিন থেকেই টাকার মান অবমূল্যায়ন করা হচ্ছে। এ নিয়ে পঞ্চম দফায় ডলারের দাম বাড়ানো হলো।

গত ৯ মে প্রথম দফায় ডলারের দর বাড়ানো হয়েছিল। সেদিন ডলারের বিনিময়মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়। এর আগে ৮৬ টাকা ৪৫ পয়সা ছিল বিনিময় হার।

গত ২৩ মে তৃতীয়বারের মতো ডলারের বিপরীতে টাকার দর ৪০ পয়সা বাড়িয়ে আন্তঃব্যাংক লেনদেনে নির্ধারণ করা হয় ৮৭ টাকা ৯০ পয়সা। রোববার পর্যন্ত এই দর কার্যকর ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ