শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফের প্রকাশ্যে খোলা হলো শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স, মিলল বিপুল অর্থ ও স্বর্ণ-রূপা ৪৮ ঘণ্টার মধ্যে ফের লঘুচাপ সৃষ্টির শঙ্কা  দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার

খুলনা দুদক কার্যালয়ে অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) খুলনা বিভাগীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কার্যালয়ের তৃতীয় তলায় একটি কক্ষে আগুন লেগে নথি ও আসবাবপত্র পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ভবনের জানালা থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে। ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দুদকের ডিএডি কামরুজ্জামান জানান, আগুনে আলমারিতে থাকা মূল্যবান ফাইলপত্র বিনষ্ট হয়েছে।

তিনি আরও বলেন, বিকেল ৫টায় অফিস ছুটি হওয়ায় বেশিরভাগ কর্মী অফিস ত্যাগ করে বাসায় চলে গিয়েছিলেন। হঠাৎ তৃতীয় তলায় শব্দ হয়। পরে ধোঁয়া বের হতে দেখে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

উপ-পরিচালক আব্দুল ওয়াদুদ জানান, অফিসের তিনতলার একটি পুরাতন কক্ষে আগুন লাগে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের লোকেরা জানিয়েছেন।

বয়রা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আজিজুর রহমান জানান, একটি কক্ষের ফাইলপত্র সব পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আগুন ছড়াতে পারেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ