শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

২ জুন ওলামা মাশায়েখ সম্মেলন সফলের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নুরুল হুদা ফয়েজী বলেছেন, একটি কুচক্রি মহল বিদেশী অপশক্তির মদদপুষ্ট হয়ে ১১৬ জন বরেণ্য আলেম ও ১০০০ মাদরাসার বিরুদ্ধে তালিকা করে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে চায়।

তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা ভাল নয়। বিশ্ব রাজনীতির নানা ধরণের টানাপোড়ন চলছে। নাগরিক অস্থিরতার এই সময়ে ঘাদানিকের মিথ্যা তথ্যে পরিপূর্ণ শ্বেতপত্র বহুমাত্রিক ষড়যন্ত্রের অংশ বলেই প্রতীয়মান হয়।

স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ও বলেছেন, ‘গণকমিশনের আইনী কোন ভিত্তি নেই’। তাহলে শ্বেতপত্র তৈরি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা কেন রুখে দেয়া হচ্ছে না?

আজ সোমবার পুরানা পল্টনস্থ একটি মিলনায়তনে জাতীয় ওলামা মাশায়েখ পরিষদ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি হাফেজ মাওলানা ইউনুছ ঢালীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুফতী বাছির উদ্দিন মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, মুফতী মাঈনুদ্দিন খান তানভীর, মাওলানা বেলাল হোসাইন ফারুকী, মুফতী রফিকুল ইসলাম, মাওলানা শাহজাহান নেজামী, মাওলানা আতিকুর রহমান, মুফতী আনিসুর রহমান প্রমুখ।

আল্লামা ফয়েজী বলেন, উলামায়ে কেরাম ও মাদরাসা সমূহ নিরবিচ্ছিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জনতার মাঝে ইসলাম বোধ জাগ্রত রেখেছে। ঘাদানিক সেই উলামাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। যাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের একটি ভিত্তিকে দুর্বল করে দেয়া যায়। তিনি ইসলামবিরোধী সকল অপকর্মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-ভূখন্ড, ঈমান ও ইসলামের স্বাধীনতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।

আগামী ২রা জুন অনুষ্ঠিতব্য জাতীয় ওলামা সম্মেলন বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নেতৃবৃন্দ জাতির ক্রান্তিকালে ২ জুনের ওলামা সম্মেলনকে ভরপুর কামিয়াবী করার আহ্বান জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ