বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্নাটকে সাম্প্রদায়িক উত্তেজনা বেড়েই চলেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের কর্ণাটকের দক্ষিণ কন্নড়, উত্তর কন্নড় এবং উদুপি জেলায় হিজাব ইস্যু ও মালালি মসজিদ নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা বেড়েই চলেছে।

রাজ্যটি সাম্প্রদায়িকভাবে সংবেদনশীল এবং বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত। সম্প্রতিক ঘটনায় অঞ্চলটিতে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ছে। ফলে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। কর্নাটক থেকেই মুসলিম ছাত্রীদের হিজাবের বিষয়টি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছিল।

যখনই মনে হয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে, তখনি এই অঞ্চলে সাম্প্রদায়িক বিবাদ আবার মাথা চাড়া দিয়ে উঠে। স্কুল ও কলেজগুলোতে গ্রীষ্মের ছুটির পরে ক্লাস পুনরায় শুরু হলে হিন্দু ছাত্ররা ক্লাসরুমে হিজাব পরার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে।

ক্ষমতাসীন বিজেপি সরকার তখন জোর বলে, ক্যাম্পাসে শুধুমাত্র ইউনিফর্মের অনুমতি রয়েছে। এ নিয়ে ম্যাঙ্গালুরু ইউনিভার্সিটি কলেজে বিক্ষোভের পর বিজেপি বিধায়ক বেদাভিয়াসা কামাত কলেজ উন্নয়ন ও পরিচালনা কমিটির সদস্য এবং ছাত্রদের সাথে বৈঠক করেন। ম্যাঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং রেজিস্ট্রারও বৈঠকে অংশ নেন।

এদিকে ভারতের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপিআই) বলেছে যে, তারা মালালি মসজিদ থেকে হিন্দুদের এক মুঠো মাটিও নিয়ে যেতে দেবে না।

এসডিপিআই’র রাজ্য সভাপতি আবদুল মাজিদ মাইসুরু শনিবার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘বিতর্ক সৃষ্টি করে মসজিদ দখলের স্বপ্ন দেখবেন না।’

সূত্র: মুসলিম মিরর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ