বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইউক্রেনে ৪ হাজারের বেশি বেসামরিক নিহত: জাতিসংঘ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত চার হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এই তথ্য দিয়ে জাতিসংঘ বলছে নিহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হবে। খবর আলজাজিরা’র।

জাতিসংঘের অফিস অব হিউম্যান রাইটস বা ওএইচসিএইচআর বলছে, রুশ অভিযানে ইউক্রেনে এ পর্যন্ত মোট চার হাজার ৩১ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এর মধ্যে প্রায় ২০০ শিশু রয়েছে। বেশির ভাগই ভারি কামান ও বিমান হামলায় নিহত হয়েছে। যদিও রাশিয়া বরাবরই বলে আসছে, তারা বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে না।

এদিকে রাশিয়ার অভিযানে ব্যাপকভাবে আর্থিক ক্ষতির মুখে ইউক্রেন। কিয়েভ স্কুল অব ইকোনমিক্স-(কেএসই) জানিয়েছে, ইউক্রেনে মোট অর্থনৈতিক ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার কোটি মার্কিন ডলার।

কেএসই আরও জানিয়েছে, অবকাঠামোগত ক্ষতি, অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস, শ্রমিক চলে যাওয়াসহ অন্যান্য ফ্যাক্টর মিলিয়ে ইউক্রেন বিপুল ক্ষয়ক্ষতির মুখে।

ইউক্রেনের সাবেক অর্থমন্ত্রী টিমোফি মিলোভানভ গণমাধ্যমকে জানিয়েছেন, পুনর্গঠনের জন্য ইউক্রেনের ৭৫০ বিলিয়ন মার্কিন ডলারের অর্থের প্রয়োজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ