বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রী শ্রীমঙ্গলে পৌঁছানোর আগেই ভেঙে পড়ল প্যান্ডেল সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইমরান খানকে লংমার্চ করতে না দেওয়ার ঘোষণা পাকিস্তান সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তান সরকার সদ্য ক্ষমতাচ্যুৎ প্রধানমন্ত্রী ইমরান খানকে তার প্রস্তাবিত লংমার্চ করতে দেবে না বলে ঘোষণা করেছে। আজ মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ পিটিআইয়ের লংমার্চকে 'ফিতনা' ও 'ফ্যাসাদ' হিসেবে অবহিত করে বলেন, এটি গণতান্ত্রিক প্রক্রিয়া নয়।

জোট শরিকদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের রানা সানাউল্লাহ বলেন, লংমার্চের অংশগ্রহণকারীদের থামিয়ে দেয়া হবে।

আগামী ২৫ মে 'আজাদি মার্চ' নামে ইমরান খানের লংমার্চটি হওয়ার কথা রয়েছে। ক্ষমতাসীন জোট ইতোপূর্বে এ ব্যাপারে সবুজ সঙ্কেত দিলেও এখন ওই অবস্থান থেকে সরে এসেছে।

এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত পিএমএল-এনের রাজনৈতিক কমিটিও লংমার্চ হতে না দেয়ার সিদ্ধান্ত নেয়। বর্তমান সরকারের পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে ইমরান খান এই লংমার্চের আয়োজন করতে চাচ্ছেন।

রানা সানাউল্লাহ বলেন, পিটিআইকে বিভাজন ও নৈরাজ্য বিস্তার করতে দেয়া হবে না।

তিনি লাহোরের মডেল টাউনে সোমবার রাতে পিটিআই নেতার বাড়িতে পুলিশের অভিযানের সময় কনস্টেবল কামাল আহমদের গুলিতে নিহত হওয়ার কথাও সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

সানাউল্লাহ বলেন, পিটিআই নেতারা তাদের বাসভবন থেকে গায়েব হয়ে গেছেন। তারা এখন খাইবার পাকতানখোয়ায় সমবেত হচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পিটিআই চেয়ারম্যান ইমরান খান জাতিকে বিভক্ত করতে চান। তিনি পিটিআই সমর্থকদের বলেন, ইমরান খানের কথায় বিভ্রান্ত হবেন না।

তিনি বলেন, রাজধানীর জনগণের জীবন ও সম্পত্তি রক্ষা করা সরকারের দায়িত্ব এবং সরকার 'যেকোনো মূল্যে' তা রক্ষা করবে।

সূত্র : নিউজ ইন্টারন্যাশনাল ও জিও নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ